বিএনপি কার্যালয় ভাংচুর, বাবাদের নিয়ে রাজবাড়ী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা –
- Update Time : ১০:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ ১৪ বছর পর রাজবাড়ী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। গত বুধবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান ওই কমিটির অনুমোদন দেন। এ কমিটির সভাপতি করা হয়েছে, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি ও এক ছেলে সন্তানের জন আরিফুজ্জামান আরিফকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে, জেলা বিএনপি’র সহসভাপতি এ্যাডঃ এমএ খালেকের ছেলে ও এক কন্যা সন্তানের জনক এম.এ খালেদ পাভেলকে।
সদ্য ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন ঃ সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম রুমান, নাঈমুল হাসান বেনিন, সোহেল মন্ডল, মনোয়ার হোসেন মিন্টু, রেজাউল হাসান মিঠু, মেহেদী হাসান তোতা, যুগ্ম-সম্পাদক তুহিনুর রহমান তুহিন, মো. শামীম আহসান, ওমর ফারুক মিয়া, নাজমুস সাকিব, সংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল। এরআগে ২০০৪ সালে শেষ বারের মতো ১২ সদস্য বিশিষ্ট রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছে, ছাত্রদলের বিগত জেলা কমিটির একমাত্র অবিবাহিত সদস্য ও যুগ্ন-সাধারণ সম্পাদক এবং সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম রুমানসহ তার নেতৃত্বাধিন কয়েক শতাধিক নেতা-কর্মী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রুমানের নেতৃত্বে কয়েক শতাধিক নেতা-কর্মী জেলা বিএনপি কার্যালয়ে সমবেত হয়। তারা প্রকাশ্য ওই কমিটি প্রত্যাখ্যান করে বক্তৃতা দেয়। পরে কিছু সংখ্যক উশৃঙ্খল নেতা-কর্মী জেলা বিএনপি কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা টেবিল চেয়ার ভাংচুর করে।
সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম রুমান জানান, তার এবার সাধারণ সম্পাদক হবার কথা ছিলো। অথচ জেলা বিএনপি’র স্থানীয় কোন্দলের কারণে কেন্দ্রী থেকে তা করা হয়নি। তাকে ১ নং সহ-সভাপতি করা হয়েছে। যে কারণে তিনি এ কমিটি প্রত্যাখ্যান করেছেন এবং এ কমিটিতে নাম আসা বেশ কয়েকজন নেতাও তার মত এ কমিটি প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, সদ্য ঘোষিত এ কমিটির সভাপতি আরিফুজ্জামান আরিফ এক ছেলে সন্তানের বাবা আর রাজবাড়ীর ছাত্রদলের রাজনীতিতে কোন অবদান না রাখা এক কন্যা সন্তানের জনক এম.এ খালেদ পাভেলকে করা হয়েছে সাধারণ সম্পাদক। তার মতে হাতে গোনা কয়েকজন ছাড়া নতুন ঘোষিত কমিটির অনেকই বিবাহিত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































