রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘আবৃত্তি কি ও কেন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-
- Update Time : ১০:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বুধবার বিকেলে ‘আবৃত্তি কি ও কেন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে শহরের এক নম্বর পৌর মিলেনিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের ইতিহাস ঐতিহ্য ও ভ্রমণ বিষয়ক সম্পাদক সাইদুল হাসান। প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় কবিতা বিষয়ক আড্ডার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শামীমা আক্তার মুনমুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ রাকিব খাঁন, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, বন্ধুসভার সহসভাপতি তপন কুমার পাল, সমীরময় মন্ডল, সাধারন সম্পাদক শুভ চন্দ্র সিংহ, সাহিত্য বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক ইফফাত আরা অনন্যা, নারী বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, সাংগঠনিক সম্পাদক ফকীর মো. নাহিদুল ইসলাম ফাহিম, যোগাযোগ সম্পাদক শরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক কাত্তিক দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফয়সাল প্রমূখ। এতে বন্ধুসভার পুরোনো ও নতুন বন্ধুরা উপস্থিত ছিলেন।
এসময় দেশ, প্রকৃতি, বিদ্রোহী, রোমান্টিক বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের ইতিহাস ঐতিহ্য ও ভ্রমণ বিষয়ক সম্পাদক ও ক্যাম্পিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক সাইদুল হাসান। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































