সকলের আন্তরিকতায় সুন্দর ভাবে ঈদে ঘরমুখো হচ্ছেন মানুষ – রাজবাড়ীর এসপি –
- Update Time : ০৯:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
- / ৬২ Time View
শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের আন্তরিকতায় এবং সকল ফোর্স এর অংশগ্রহন সবচেয়ে গুরুত্বপূর্ন। সবাই আন্তরিক ভাবে চেষ্টা করছে যে একটা অন্য ধরনের সিসিশন তৈরি করা হবে দৌলতদিয়া ঘাটে। এখানে আমরা নিজেরা থেকে কাজ করছি। প্রচন্ড রোদ গরম অপেক্ষা করে সকলে কাজ করছে। যে কারণে এখনও পর্যন্ত দৌলতদিয়া ঘাটে ঘরমুখি মানুষের কোন প্রকার সমস্যা হয়নি। আশাকরি দক্ষিন পশ্চিঞ্চলের ২১ জেলার ঈদে ঘরমুখি সকল যাত্রী সুন্দর ভাবে যেতে পারবে এবং ঈদ শেষে কর্মস্থানেও সুন্দর ভাবে যেতে পারে।
আজ বুধবার দৌলতদিয়া ঘাট পরিদর্শন কালে এ কথা বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম।
সে সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, গোয়ালন্দ থানার ওসি আবুল কালাম, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, টিআই মৃদুল রঞ্জন দাসসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আরো বলেন, দৌলতদিয়া ঘাটে এখনও পর্যন্ত কোন ছিনতাই, চাঁদাবাজীর, পকেটমার এবং অজ্ঞান পার্টির খপ্পরে কেউ পরে নাই। আশাকরি এমন ঘটনা ঘটবে না। কারণ ঈদ উপলক্ষ দৌলতদিয়া ঘাটে ৫টি অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। র্যাবের একটি ক্যাম্প রয়েছে। সাদা পোশাকে ডিবি পুলিশ এবং বিশেষ টিম স্বার্বক্ষনিক কাজ করছে। অফিসার বৃন্দও স্বার্বক্ষনিক ঘাটে কাজ করছে। আমি নিজেও প্রতিদিন ঘাটে এস কাজ করছি। যে কারণে দৌলতদিয়া ঘাটে কোন প্রকার কেউ অপরাধ করে পার পাবে না।
পুলিশ সুপার আরো বলেন, দৌলতদিয়া ঘাট যানজট মুক্ত রাখতে এবং সুন্দর ভাবে ঘরমুখি যাত্রীরা যেন ভাল ভাবে যেতে পারে এব্যাপারে স্থায়ী সাধারন মানুষ ও নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা পেয়েছি। শেষ পর্যন্ত সকলের সহযোগিতা পাব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































