নৌ-পরিবহন সচিবের দৌলতদিয়া ঘাট পরিদর্শন, ঘরমুখি মানুষে ঢল –
- Update Time : ০৭:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ঢল নামে দৌলতদিয়া ঘাটে।
সরেজমিনে বুধবার দুপুরে দেখা যায়, দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে উপচে পড়া ভীড়। তবে তেমন কোন ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া ঘাট দিয়ে ঘরে ফিরতে পারছেন বলে জানান যাত্রীরা।
এদিকে বুধবার দুপুরের পর দৌলতদিয়া ঘাট পরির্শনে আসেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো. আব্দুস সামাদ। তিনি কর্তৃপক্ষের ঈদ প্রস্তুতি দেখে সন্তোস প্রকাশ করে বলেন, চলাচলকারী ফেরির সংখ্যা যেনো না কমে সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম , অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনসহ জেলা ও পুলিশ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা যশোর গামী একে ট্রাভেলস্ পরিবহনের যাত্রী ফয়সাল মাহমুদ জানান, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দেড় ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয়েছে। তবে দৌলতদিয়া কোন ভোগান্তি হয়নি।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, এবার ঈদে মানুষে ঘাটে কোন ভোগান্তি হবে না। আমি নীজে প্রতিদিন ঘাট এলাকা তদারকি করবো এবার ঘাটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৯ টি ফেরি ও ৩৩ লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে। এভাবে চললে আশা করা যাচ্ছে পারাপারে কোন সমস্যা হবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































