ঈদ উপলক্ষে রাজবাড়ীর দলীয় নেতাদের মাঝে অনুদান প্রদান করলেন শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী রাজবাড়ী সদর (রাজবাড়ী-গোয়ালন্দ) আসনের ২ টি পৌরসভা ও ১৮ টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মাঝে ২০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সভা কক্ষে এ অনুদান প্রদান করেন শিক্ষা প্রতিমন্ত্রীসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মীনি রেবেকা সুলতানাসহ জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
শিক্ষা প্রতিমন্ত্রী জানান, দলের স্বার্থে সবাই সব সময় অনেক কষ্ট করেন। তাই ঈদ উপলক্ষে তার ব্যাক্তিগত তহবিল থেকে শুভেচ্ছা হিসেবে তার নির্বাচনী এলাকার ২ টি পৌরসভা ও ১৮ টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মাঝে নগদ ১ লক্ষ টাকা করে, ৫০টি শাড়ি, ৫০টি লুঙ্গি ও ১০ টি শার্টের পিস বন্টন করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































