রাজবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে নতুন জামা পেল ৫২ শিশু –
- Update Time : ০৯:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সোমবার দুপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অসহায় ও দুস্থ ৫২ জন শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়েছে। ‘একটি করে নতুন জামা’ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শহরের আবদুল আজিজ খুশি রেলওয়ে মাঠ শহীদ মিনারের পাদদেশে শিশুদের হাতে একটি করে নতুন জামা তুলে দেওয়া হয়।
নাজমুল হোসেন। বয়স ১২। হোটেলে কাজ করে। মা-বাবা নেই। নানীর সঙ্গে থাকে। নতুন জামা কিনে দেওয়ার নানীর সামর্থ্য নেই। বন্ধুসভার বন্ধুরা নাজমুলের হাতে একটি নতুন জামা তুলে দেয়। নতুন জামা পেয়ে আত্মহারা নাজমুল প্রথম আলো প্রতিনিধিকে জানায়, ‘নানীর কাছে নতুন জামা চাইছিলাম। কিনে দিবে দিবে করে দিচ্ছে না। আজ জামা বন্ধুসভা জামা দিলো। খুব ভালো লাগছে। বাড়িতে গিয়ে তুলে রাখবো। ঈদের দিন গায়ে দিবো।
নতুন জামা পেয়ে সুমাইয়ার মা জানায়, দুটো বাচ্চা রেখে ওদের বাবা আরেকটি বিয়ে চলে গেছে। বাচ্চা দুটি নিয়ে খুব কষ্টে আছি। ঠিকমতো খাবার দিতে পারি না। নতুন জামা দিবো কিভাবে। বন্ধুসভাকে ধন্যবাদ জানাই এতো ভালো কাজ করার জন্য।
নাজমুল, সুমাইয়ার মতো ৫২ শিশুকে ঈদের নতুন জামা দেওয়া হয়। বন্ধুসভার বন্ধুরা রাজবাড়ী শহরের সজ্জনকান্দা, বেড়াডাঙ্গা, ভবানীপুর, চরলক্ষীপুর, বিনোদপুর, কলেজপড়াসহ আশেপাশের এলাকা থেকে দরিদ্র ৫২ জন শিশুকে বাছাই করে। তাদের জামার মাপ নেওয়া হয়। তাদের কাছে একটি স্লিপ দেওয়া হয়। সোমবার দুপুরে শহীদ মিনারের পাদদেশে এসব শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো রাজবাড়ী বন্ধসভার সভাপতি শামীমা আক্তার মুনমুন, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, সহসভাপতি তপন কুমার পাল, সমীরময় মন্ডল, সাধারন সম্পাদক শুভ চন্দ্র সিংহ, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, সমাজ কল্যান সম্পাদক সান্তনা বিশ^াস, পরিবেশ সম্পাদক ফারজানা তাবাসসুম দিবা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এরিন, যুগ্ম সাধারন সম্পাদক ইফফাত আরা অনন্যা, যোগাযোগ সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































