এসপি’র নির্দেশনায় রাজশাহী থেকে চুরি হওয়া ট্রাক রাজবাড়ী থেকে উদ্ধার করলো ডিবি –
- Update Time : ১০:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার সদস্যদের তৎপরতায় রাজশাহী থেকে চুরি হওয়া একটি ট্রাক রাজবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে ট্রাক চোর চক্রের অন্যতম সদস্য আহাদ সেখ (২৫) কেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, বেতার মাধ্যমে তারা জানতে পারেন গত ৬ জুন ভোরে রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার জনৈক রবিউল চেয়ারম্যানের মার্কেটের সামনে থেকে নাবিল গ্রুপের অশোক লেল্যান্ড কোম্পানীর তৈরী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-০৬৮৬) চুরি হয়েছে। ওই ঘটনায় নাবিল গ্রুপের এক কর্মকর্তা গোদাগাড়ী থানায় ট্রাকটির চালক ও হেলপাড়সহ ৩ জনের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। ওই তথ্য প্রাপ্তির পর গত শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে চুরি হওয়া ওই ট্রাকটি তারা উদ্ধার করেন। যদিও সে সময় ট্রাকটির নম্বও পরিবর্তন করে (ঢাকা মেট্রো ট ১৮-৮২৫৬) লাগানো ছিলো। ওই সময় ট্রাকটির চালক ও সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের রহমত সেখের ছেলে আহাদ সেখকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা ট্রাক ও গ্রেপ্তার করা আসামিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশের হতে তুলে দেয়া হয়। তিনি আরো বলেন, আহাদ একজন চোর চক্রের সদস্য। মাত্র ১০ দিন আগে মাদারীপুরের কালকিনি থানায় পাটসহ ট্রাক চুরির মামলায় টানা ৭ মাস কারাগারে থাকার পর জামিনে বের হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































