গোয়ালন্দ উপজেলা আ’লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত –
- Update Time : ০৯:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
- / ৫৮ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার কর্মীসভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদ, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. সফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামীলীগের সদস্য নির্মল কুমার চক্রবর্তী, প্রবীন আওয়ামীলীগ নেতা নেকবার আলী মোল্লা, জেলা পরিষদ সদস্য নুরজাহান বেগম, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকছেদ আলী বিশ্বাস, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আতিকুজ্জামান সেন্টু, সোহরাব হোসেন গেদু, মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমুখ।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কামনা করে বিষেশ দোওয়া করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































