ব্রেকিং নিউজঃ
পাংশায় ছাদ থেকে পরে নির্মাণ শ্রমিক শাহিন নিহত –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ছাদ থেকে পড়ে শাহিন শেখ (৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কফিল উদ্দিন সেখের ছেলে। আজ শুক্রবার দুপুরে পৌর শহরের মৈশালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নির্মাণ শ্রমিক শাহিন পৌর শহরের মৈশালা এলাকায় নুপুর সিনেমা হলের পিছনে থাকা অগ্রণী ব্যাংক পাংশা শাখার ব্যবস্থাপক এনামুল হক সুজনের বাড়ীর দ্বিতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন। সে সময় অসাবধানতাবশত তার পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঈাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, মৌখিক ভাবে তিনি ঘটনাটি শুনেছেন। তবে আজ বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































