জিবিএস ভাইরাসে আক্রান্ত মেধাবী ছাত্রের পাশে দাড়ালো ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতি –
- Update Time : ০৯:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
- / ৮৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের শালকী গ্রামের বাসিন্ধা ও ফরিদপুর গ্রাসরুটস এ সিভিল ইঞ্জিনিয়ারিং এর অষ্টম সেমিস্টারের মেধাবী ছাত্র রাজু আহম্মেদ জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে নিউরো সায়েন্স হসপিটাল ( আইসিইউ, লিফট-৪) আগারগাঁও, ঢাকাতে ভর্তি আছে। রোগটির চিকিৎসা অনেক ব্যয় বহুল হওয়ায় রাজমিস্ত্রি বাবার পক্ষে তার চিকিৎসা ব্যয় বহন করা দুষ্কর হয়ে পড়েছে। তার চিকিৎসার সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সহপাঠি ও এলাকাবাসী। এ আহবানে গত ১ জুন ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির সভাপতি ডিএন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান রিপন ,সহ-সভাপতি প্রকৌশলী আসাদুজ্জামান প্রিন্স ,যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহান সুলতানসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে নিউরো সায়েন্স হসপিটাল, আগারগাঁও এ চিকিৎসারত জিবিএস ভাইরাসে আক্রান্ত রাজু আহম্মেদকে দেখতে যান। এসময় তার চিকিৎসার খোঁজখবর নেওয়াসহ তার সুচিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে তার পিতার হাতে এক লক্ষ টাকা চিকিৎসা অনুদান প্রদান করেন। তার চিকিৎসায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































