বালিয়াকান্দিতে এবার ধর্ষণের শিকার হলেন ৬০ বছর বয়সী বৃদ্ধা –
- Update Time : ০৯:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এবার ৬০ বছর বয়সী এক বিধবা বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছে। ওই বৃদ্ধাকে মারাতœক অসুস্থ্য অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসকরা ওই বৃদ্ধার যৌনাঙ্গদিয়ে প্রবাহিত রক্তক্ষরণ বন্ধ করতে পারেননি। তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ওই বৃদ্ধা জানান, আজ শনিবার ভোরে তার ঘরে প্রবেশ করে রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের মালেক মৃধার কৃষক ছেলে পরান মৃধা (২৭) তার ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে তাকে বেধড়ক মারপিট করে এবং বাড়ীর পাশের একটি নির্জন মেহগনী বাগানে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর তাকে ধর্ষণ করে। ওই অবস্থায় তিনি চিৎকার করেন। পরিস্থিতি বেগতিক দেখে পরান তাকে ফেলে রেখে পালিয়ে যায়। তার চিৎকারের শব্দে স্থানীয়রা এগিয়ে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাজবাড়ীর সদর হাসপাতালে গাইনী কনসালটেন্ট ডাঃ সেলিমা কামাল রিমা জানান, প্রাথমিক ভাবে পরীক্ষা করে তিনি ওই ধর্ষন করার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, ওই বৃদ্ধার শাররীক অবস্থার খোঁজ খবর রাখা হচ্ছে। তবে ঘটনার পর থেকে পরান মৃধা আতœগোপনে রয়েছে। তাকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































