রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত –
- Update Time : ০৯:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
- / ৫১ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
“তামাক করে হৃদপিন্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালোবাসি তামাককে নয়” –এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর সিভিল সার্জন অফিস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন অফিসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস্ এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে তামাকের ভয়াবহতা সম্পর্কে বক্তব্য প্রদান করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাকিব খাঁন। আরও বক্তব্য রাখেন, বিএমএ রাজবাড়ীর সভাপতি ডাঃ গোলাম মোস্তফা, রাজবাড়ী সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ গোলাম ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, ডাঃ আব্দুল হান্নান। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সানজিদা শাহনাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ডাঃ কাজী শফিউল আযম শুভ।
প্রধান অতিথি বলেন, তামাক আমাদের শুধু শারিরিকভাবে ক্ষতি করছে না, পরিবেশগতভাবেও ক্ষতি করছে। এখন এই তামাক চাষকে নিরুৎসাহিত করে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করে ২০৪০ সালের মধ্যে ধুমপান মুক্ত বাংলাদেশের যে প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এটি কিন্তু আমাদের অর্জন করতে হবে। আজকের এই বিশ্ব তামাক মুক্ত দিবসে আমরা সেটিই প্রত্যাশা করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































