রাজবাড়ীর ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবরেটরী যন্ত্রপাতি ক্রয়ের জন্য চেক হস্তান্তর –
- Update Time : ১০:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা প্রশাসক মোঃ শওকত আলী আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় নিজ অফিসকক্ষে রাজবাড়ী জেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ল্যাবরেটরী যন্ত্রপাতি/সামগ্রী ক্রয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ২ লক্ষ ৮৯ হাজার ৮৫৫ টাকার চেক হস্তান্তর করেন। এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান উপস্থিত ছিলেন।
জানাগেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাজেট শাখার ১২/১২/২০১৭ খ্রিস্টাব্দ তারিখের ৩৭.০০.০০০০.০৬৪.০১.০১২.১৭-৫২২ নং স্মারকের বরাদ্দ আদেশে রাজবাড়ী জেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এ অর্থ বরাদ্দ করে। বরাদ্দকৃত অর্থের বিভাজন অনুযায়ী রাজবাড়ী সদর উপজেলার কোলা সদরউদ্দিন উচ্চ বিদ্যালয়, পাংশা উপজেলার সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়,বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যামন্দির, কালুখালী উপজেলার পাতুরিয়া অদর্শ উচ্চ বিদ্যালয় এবং গোয়ালন্দ উপজেলার প্রোপার হাইস্কুল প্রত্যেকে ৫৭ হাজার ৯৭১ টাকা করে বরাদ্দ পেয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উক্ত স্মারকে ২০১৭-১৮ অর্থ বছরে অনুন্নয়ন বাজেটের ৩-২৫০১-০০০১-৬৮২২-ল্যাবরেটরী যন্ত্রপাতি /সামগ্রী খাতে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুকুলে ১ কোটি ৯৫ লক্ষ ৩৬ হাজার ২২৭ টাকা বরাদ্দ করা হয়েছে। তন্মধ্যে বি শ্রেণির জেলা হিসেবে রাজবাড়ী জেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ২ লক্ষ ৮৯ হাজার ৮৫৫ টাকা বরাদ্দ পেয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































