র্যাবের সফল অভিযান দৌলতদিয়া পতিতালয় থেকে ১১ মাদক সেবী আটক –
- Update Time : ১০:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
- / ৫৮ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মাদকের আখড়া হিসেবে পরিচিত পোড়াভিটা এলাকায় সোমবার বিকেলে অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো, রাজবাড়ী জেলার আ. রহিম (৩৫), সুব্রত শীল (৫০), মিলন শেখ (২২), রকি কুমার দাস জমাদার (২৮), বিমল বিশ্বাস (৩২), নিখিল কুমার শীল (৪৫), মো. লোকমান (৩৫), ছমির সর্দার (৩০), হাকিম শেখ (১৯), ফরিদপুর জেলার সুমন শেখ (২৯), ঢাকা সভারের কাবুল হোসেন (৩৫)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ওই সকল মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় ৪৪ পিছ ইয়াবা ও মাদক সেবনের উপকরন উদ্ধার করা হয়। পরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শেখ আব্দুল্লাহ সাদীদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিনি প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও উদ্ধাকৃত মাদক পুড়িয়ে ধ্বংস করার নির্দেশ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































