অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ রাজবাড়ী জেলা, সেরা জাহাঙ্গীর –
- Update Time : ০৯:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে এপ্রিল মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছে রাজবাড়ী জেলা পুলিশ এবং সেরা হয়েছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জাহাঙ্গীর মাতব্বর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জাহাঙ্গীর মাতব্বর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম। রাজবাড়ী বার্তা ডট কম ।
সে সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) আবুল কালাম আজাদ, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আসাদুজ্জামানসহ উদ্ধর্তন পুলিশ কর্মকর্তা ও ঢাকা রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। রাজবাড়ী বার্তা ডট কম ।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম জানান, আজ ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে এপ্রিল মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জাহাঙ্গীর মাতব্বরের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। তিনি এ পুরস্কার পাওয়ায় জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং সকলকে আরো ভাল কাজ করার জন্য অনুরোধ জানান। রাজবাড়ী বার্তা ডট কম ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































