বালিয়াকান্দির প্রীতি ফার্মেসীকে ২লক্ষ টাকা জরিমানা ও জব্দকৃত ঔষধ ধ্বংস –
- Update Time : ০৯:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
- / ৫৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের তালপট্রি জেলা পরিষদ মার্কেটে অবস্থিত প্রীতি ফার্মেসীতে বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও ঔষধ তত্বাবদায়ক যৌথ ভাবে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমান জব্দকৃত ঔষধ পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় প্রীতি ফার্মেসীর মালিক প্রনয় লাহিড়ীকে ২ লক্ষ টাকা জরিমানা করেন। অভিযান দেখে শত শত লোক ভীড় করলেও বাজারের অন্যান্যে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে সটকে পড়ে।
জানাগেছে, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, সহকারী কমিশনার (ভুমি) তায়েব-উর রহমান আশিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফারুক হোসেন, ফরিদপুর অঞ্চলের ঔষধ তত্বাবধায়ক ( ড্রাগ সুপার) সুলতানা রিফাত ফেরদৌস ও থানা পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যদের সহযোগিতায় প্রীতি ফার্মেসীতে যৌথ ভাবে দুপুর ১টার দিকে অভিযান শুরু করে। বিকাল ৩টা পর্যন্ত অভিযানে বালিয়াকান্দি বাজারের প্রীতি ফার্মেসী থেকে বিভিন্ন কোম্পানীর কোড বিহীন বিপুল পরিমান ঔষধ জব্দ করে। জব্দকৃত ঔষধ প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করে। ভ্রাম্যমান আদালতে প্রীতি ফার্মেসীর মালিক প্রনয় লাহিড়ীকে ২লক্ষ টাকা জরিমানা করে। এক মাসের জন্য সতর্ক করেছেন। পুনরায় অভিযান পরিচালনা করা হবে। শত শত লোক দাড়িয়ে অভিযান প্রত্যক্ষ করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, প্রায় ৩ঘন্টা ধরে অভিযান চালিয়ে বিপুল পরিমান কোর্ড বিহীন ঔষধ পাওয়া যায়। সেগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এক মাসের মধ্যে বালিয়াকান্দি বাজারের প্রীতি ফার্মেসী বিভিন্ন কোম্পানীর অনুমোদনহীন ঔষধ এবং কোড বিহীন ঔষধ ক্রয়-বিক্রয় বন্ধ না করলে আগামী মাসে পুনরায় অভিযান পরিচালনা করা হবে। এ অপরাধে প্রীতি ফার্মেসীর মালিক প্রনয় লাহিড়ীকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































