রাজবাড়ীতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত –
- Update Time : ০৯:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮
- / ৫২ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
“ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে টেলিকমিউনিকেশন সার্ভিসের ভূমিকা ” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের আম্রকানন চত্বর থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
এসময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
পড়ে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, জেলা শিক্ষা অফিসার সৈয়সদ সিদ্দকুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান প্রমূখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এবং পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশ মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































