রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার –
- Update Time : ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহরের ৩ নং বেড়াডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নবম শ্রেণীতে পড়–য়া ছাত্র মাসুম (১৬)-এর লাশ উদ্ধার করা হয়েছে। মাসুম সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা ও বরাট ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলামের ছেলে। সে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ভাড়া বাসার একটি রুমে গলায় ওড়না লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলতে ছিলো মাসুমের শরীর। ওই সময়ই বাড়ীর লোকজন স্থানীয়দের সহযোগিতায় ওড়না কেটে নিচে নামিয়ে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে তা নিয়ে যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক পলাশ সিকদার বলেন, মাসুমকে তিনি মৃত অবস্থায় পেয়েছে।
রাজবাড়ী থানার ওসি তারিক কামাল বলেন, সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































