রাজবাড়ীর আজাদী ময়দানে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন –
- Update Time : ১০:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
- / ৫৮ Time View
রুবেলুর/ইমরান, রাজবাড়ী বার্তা ডট কম :
“পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধিতে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে।
রোববার দুপুরে জেলা শহরের আজাদী ময়দানে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন অতিথিরা। মেলা উদ্বোধনের পূর্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ রহিম বকস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক। স্বাগত বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টোল গুলো পরিদর্শন করেন। এ সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপান খেলা প্রদর্শিত হয় মেলা প্রাঙ্গনে। এছাড়া মেলায় চিত্রাঙ্কন, বিতর্ক, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ সোমবার এ মেলা শেষ হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































