স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ীর খানখানাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় “আমরা গর্বিত খানখানাপুর বাসী” সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী চেম্বার অফ কামার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং জেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
“আমরা গর্বিত খানখানাপুর বাসী” সংগঠনের আহবায়ক সাজেদুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ শফিকুল হোসেন, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লাল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক আমির আলী মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখ। সভা পরিচালনা করেন, কাউছার আহম্মেদ ও মাসুদুর রহমান শাওন। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































