জেলা পুলিশের পক্ষ থেকে রাজবাড়ীর এসপির বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত-
- Update Time : ১০:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
- / ৫৩ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম সেবা) কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যা রাতে রাজবাড়ীর পুলিশ লাইনে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন, পুলিশ সুপার সালমা বেগম স্বামী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন-পরিচালক ও নাট্যাভিনেতা খায়রুল আলম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম, পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন, টিআই মৃদুল রঞ্জন দাস, বালিয়াকান্দি থানার এসআই অংকুর কুমার ভট্ট্রাচার্য, বালিয়াকান্দি থানার এএসআই রেখা রানী, পুলিশ লাইনের হাবিলদার মেজর আশরাফ আলী, কনস্টেবল আব্দুর রহিম মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা’কে। সেই সাথে রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা’কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলী করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































