রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হওয়া কাকলীর –
- Update Time : ০৯:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ১০৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দুই দিনেও মেলেনি অগ্নিদগ্ধ হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হওয়া কাকলী (৩০)-এর।
জানাগেছে, রাজবাড়ী রেলষ্টেশন এলাকায় থেকে প্রায় পুরো শরীর অগ্নিদগ্ধ হওয়া এক নারীকে গত ১৮ জানুয়ারী সকালে অজ্ঞাত লোকজন সদর হাসপাতালের সামনে রেখে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করে। তবে তার শরীরের যে অবস্থা ছিলো তাতে তাকে এখানে রেখে চিকিৎসা সেবা প্রদানের মত অবস্থা ছিলো। ফলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলেও নেবার কোন লোক না থাকায় এ হাসপাতালে রেখেইে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সে শুধুমাত্র তার নাম কাকলী বলতে পেরেছে। তবে তার বাবার নাম, ঠিকানা কি তা সে বলতে পারেনি।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুশিল কুমার রায় বলেন, রাজবাড়ী থানা পুলিশের সহযোগীতায় ময়না তদন্তের পর লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে। তবে বুধবার বিকাল পর্যন্তও কাকলীর কোন পরিচয় পাওয়া যায়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































