রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরনী –
- Update Time : ১০:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮
- / ১০২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্বে করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার। প্রধান অতিথি ছিলেন, পাংশার সেনগ্রাম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা শহরের ভাজনচালা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মঞ্জুরুল হক, মোঃ আব্দুল খালেক, মোঃ মুবারক হোসেন, মোঃ মোমিন সরদার, মোঃ মোশারফ হোসেন, মোঃ আতিয়ার রহমান, প্রদ্যুৎ কুমার দাস, আব্দুল মান্নান, শরীফুল ইসলাম, গোলাম মোস্তফাসহ অন্যান্য শিক্ষক ও সহ¯্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে কেরাত, আযান, হাম্দ-নাথ, রচনা প্রতিযোগিতার বিজয়ী ছাত্রদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































