রাজবাড়ীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন অনুষ্ঠিত –
- Update Time : ১০:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে “ঢাকা বিশ্ব বিদ্যালয় সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন”-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের-২৫ জন, জাতীয়তাবাদী পরিষদের ২৫ জন ও বাম ঐক্য পরিষদের ১৩ জনসহ মোট ৬৩ জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহণ করেন। রাজবাড়ীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনের মোট ভোটার রয়েছে ৩০১ জন। গতকালের নির্বাচনে ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে অন্যান্য জেলার ৭ জন ভোটারও রয়েছে। গতকাল রাজবাড়ীসহ দেশের ১৩টি জেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ২০ জানুযারী ঢাকা বিশ^বিদ্যালয়ে চুড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজবাড়ীতে ভোট গ্রহণের সময় উপস্থিত ছিলেন, সিনেট সদস্য প্রার্থী এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান। তিনি বলেন, রাজবাড়ীতে সোহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। সকলেই আন্তরিকতার সাথে অংশ গ্রহণ করেছে। এতে বোঝা যায়, গণতন্ত্রের একটি সুবাতাশ বইছে। তিনি আসা করেন, এই সিনেট নির্বাচনের মাধ্যমে যারা ভবিষ্যতে সিনেটর নির্বাচিত হবেন, তারা বাংলাদেশের আগামীর নেতৃত্ব তৈরীর জন্য নিরলশ ও সততার সাথে কাজ করবেন।
এ সময় ঢাবি’র সিনেট সদস্য ড. হুমায়ন কবির, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, কৃষকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, কাজী ওবায়দুল হক চন্দন প্রমূখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































