ব্রেকিং নিউজঃ
৪ এপ্রিল রাজবাড়ী সফরে আসছেন রেলপথ মন্ত্রী-
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯
- / ৪৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৪ এপ্রিল রাজবাড়ী সফরে আসছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি। ঐদিন সড়ক পথে ঢাকা থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ তার রাজবাড়ী পৌছানোর কথা রয়েছে। ওই দিন সকাল সাড়ে ১১ টায় রেলমন্ত্রীর রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এবং সুধীজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১ টা ৩০ মিনিটে রাজবাড়ী সার্কিট হাউজে সংক্ষিপ্ত অবস্থান শেষে বিকাল সাড়ে ৩ টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন।
রেলস্টেশন পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী রাজবাড়ী আজাদী ময়দান সংলগ্ন রেলভূমিতে প্রস্তাবিত অডিটরিয়াম নির্মাণের স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে। এরপর বিকাল ৪ টা ১৫ মিনিটে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে আজাদী ময়দানে জনসভায় যোগদান করবেন। জনসভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১






































































































