লক ডাউনে থাকা ১০ পরিবারের জন্য কালুখালীর মদাপুরের চেয়ারম্যানের খাদ্য সহায়তা-
- Update Time : ০৭:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনাভাইরাসের কারণে রাজবাড়ীর কালুখালী উপজেলার ১০ পরিবারকে লকডাউন করা হয়েছে। গত শুক্রবার কালুখালীর মদাপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের আঃ রহমান নামের এক যুবকের শরীরে করোনা ভাইরাস পজেটিভ হলে উপজেলা প্রশাসন ওই পরিবারসহ আশপাশের ১০ পরিবারে লকডাউন ঘোষনা করেন।
এতে ১০ পরিবারে সাথে গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারছিলো না ওই ১০ পরিবার।
মঙ্গলবার এ সংবাদ জানার পর মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মৃধা ১০ পরিবারের সদস্যদের দেখতে যান। এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ২ হালি কাচকলা, ৩ কেজি মিষ্টি কুমড়া, ১ মুঠা ডাটা, ১ হালি লেবু ও ৬টি ডিম সর্বরাহ করেন। এসময় স্থানীয় ইউপি সদস্য হাবিব খান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাধনা রানী বিশ্বস, গ্রামের মোড়ল রহমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,করোনা আক্রান্ত আঃ রহমান (২২) মদাপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের সাজাহান আলীর পুত্র। সে শরীয়তপুর জেলার একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন। আঃ রহমান বর্তমানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হোম করেনটাইনে আছেন। এই সংবাদ সংগ্রহকালে তার শারীরিক অবস্থা উন্নতিক দিকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































