রেলওয়ের উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করেছি: রাজবাড়ীতে রেল মন্ত্রী-
- Update Time : ০৪:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে রেলওয়েতে আমূল পরিবর্তন আসবে। রেলের উন্নয়নে আমরা মেগা প্রকল্প গ্রহণ করেছি। এছারা আগামী দেড় বছরের মধ্যে সাড়ে পাঁচশ মিটার গেজ ও দেড়শ ব্রড গেজ কোচ যুক্ত হচ্ছে। একশ ইঞ্জিন আনা হচ্ছে। পহেলা বৈশাখ থেকে রাজশাহী–ঢাকা রুটে নন স্টপ দ্রুত গতির ট্রেন চালু হচ্ছে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, রেলকে বাংলাদেশের সম্পদে পরিণত করা হবে। আমরা এ লক্ষ্যে কাজ করে চলেছি। এ সময় রাজবাড়ীর রেলওয়ের জমিতে ১ হাজার আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম করার ঘোষণা দেন তিনি।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি। সে সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রেলমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমান। সুশিল সমাজের পক্ষে বক্তৃতা করেন, এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী, আহম্মেদ নিজাম মন্টু, এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, হেদায়েত আলী সোহরাহ এ্যাডঃ রফিকুল ইসলাম প্রমুখ। ওই সভা শেষে রেলপথমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবদেন। বিকালে তিনি রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন এবং জেলা শহরে আজাদী ময়দান সংলগ্ন রেলভূমিতে প্রস্তাবিত অডিটরিয়াম নির্মাণের স্থান পরিদর্শনের পর সেখানে জেলা আওয়ামীলীগের আয়োজনে জনসভায় যোগদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































