রাজবাড়ী রেল ষ্টেশন পরিদর্শন করলেন রেলমন্ত্রী-
- Update Time : ০৯:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
- / ৯৩ Time View

ইমরান হোসেন মনিম ও আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি। রাজবাড়ী সফরে এসে বৃহস্পতিবার বিকালে রেলষ্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী । এ সময় রেলমন্ত্রীর সাথে ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন।
এছাড়াও রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজশাহী রেলওয়ে বিভাগের জিএম শহিদুল ইসলাম, পাকশি’র ডিএমই আশিষ কুমার বিশ্বাস, ডিইএন জাহিদুল ইসলাম, রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুল হানিফ, এইচটিএক্সআর আব্দুল বারেক কাজীসহ বিভাগীয় ও জেলার কর্মকর্তারাও এ সময় তার সঙ্গে ছিলেন। এ সময় রেলমন্ত্রীকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































