রাজবাড়ী শহরের শ্রীপুরে করোনায় নারীর মৃত্যু, স্বামীও আক্রান্ত –
- Update Time : ০৬:২২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ সংলগ্ন জেলা শহরের শ্রীপুর বাজারের পাশে করোনা পজেটিভের রিপোর্ট আসার কয়েক ঘন্টার মধ্যেই রেখা বেগম (৪৩) নামে এক নারীর মারা গেছেন।
রেখা রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ লুৎফর রহমান শিকদারের সহধর্মিণী। বর্তমানে লুৎফর রহমান শিকদারও করোনা পজেটিভ এবং তাদের দুই জন সন্তানের মধ্যে করোনার লক্ষণ দেখাগেছে। তাদের বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাতে। তবে তারা রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাজারের পাশের একটি বাড়ীতে ভাড়া থাকতেন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হান্নান জানান, করোনার উপসর্গ থাকায় গত ৮ জুলাই লুৎফর রহমান ও রেখা বেগম রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দেন। গত রবিবার বিকালে জেলায় নতুন করে ৪০ জন করোনা রোগি সনাক্ত করা হয়। যে তালিকায় লুৎফর রহমান ও রেখা বেগমের নামও ছিলো।
ওই রিপোর্ট পাওয়া কিছু সময় পর রেখা বেগমের শাররীক অবস্থার অবনতি ঘটে। রাত ৯টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মরদেহসহ পুরো পরিবারটি এখন বোয়ালমারীতে অবস্থান করছে। ফিরে এলেই তাদের দুজন সন্তানের করোনার নমুনা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































