ভারতের সঙ্গে রেল যোগাযোগ পুনঃস্থাপিত হবে: সংবর্ধনায় রেলমন্ত্রী-
- Update Time : ০৯:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
- / ৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনকে সংবর্ধনা দিয়েছে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ। আওয়ামী লীগের জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপিকে সম্মান জানানো হয়।
জেলা শহরের আজাদী ময়দান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি। তিনি বলেন, রেলকে বাংলাদেশের সম্পদে পরিণত করা হবে। আমরা এ লক্ষ্যে কাজ করে চলেছি। ভারতের সাথে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ আমরা পুনরায় চালু করবো।
এতে স্বাগত বক্তৃতা দেন জেলা আ:লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার প্রমুখ। এ সময় রেলওয়ের জমিতে রাজবাড়ীতে ১ হাজার আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম করার প্রতিশ্রুতিও দেন রেলমন্ত্রী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































