রাজবাড়ীর ৬ নৃত্য শিল্পীকে সংবর্ধনা-
- Update Time : ০৮:৫৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তা তা থৈ থৈ’- এই গানের মর্মবাণীকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করা রাজবাড়ীর দিব্য নৃত্যকলা একাডেমীর শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় দিব্য নৃত্যকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিব্য নৃত্যকলা একাডেমীর সভাপতি আব্দুস সাত্তার কালু’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ রহিম বক্স প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিব্য নৃত্যকলা একাডেমীর শিল্পী কাজী সাবিন, দিলরুবা খান সাথী, আইরন আক্তার ইতি, ইভা রহমান, রিতি সরকার ও মাইশা অথৈইকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































