রাজবাড়ীতে মোবাইল কোর্টে ৫টি প্রতিষ্ঠান মালিকসহ ৬ জনকে জরিমানা –
- Update Time : ০৮:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ৪২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে আইন অমান্য করায় ও স্বাস্থ্য বিধি লঙ্গন করায় ৫টি প্রতিষ্ঠান মালিকসহ ৬জনকে জরিমানা করেছে।
জানাগেছে, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এর তত্ত্বাবধানে বুধবার সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে কোভিড -১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী শহরের মূল বাজার, মুরগীর ফার্ম নতুন বাজার ও কলেজ রোডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার। এসময় আইন অমান্য করায় ও স্বাস্থ্য বিধি লঙ্গন করায় ৫টি প্রতিষ্ঠান মালিক এবং ১ জন অসচেতন ব্যক্তি কে দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় সর্বমোট ৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন, প্রসিকিউটর জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক এবং আইন শৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী সদর থানার একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। সরকারি নির্দেশনা মেনে চলুন, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করুন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































