রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু, ১০২ জনের করোনা পজেটিভ সনাক্ত –
- Update Time : ০৯:৫৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৪ জনের। মৃত তিন জনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ১ জন, রাজবাড়ী পৌরসভার ১জন এবং অপর ২ জন পাংশা উপজেলার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যুবরণ করেন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, একদিনে সর্বচ্চ করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে রাজবাড়ীতে। গত ২৪ ঘন্টায় ১০২ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। গত ১ জুলই ও ২৮ ও ২৯ জন তারিখে ২৩১ টি নমুনা পরিক্ষা আইসিডিডিআরবি ও র্যাপিড এ্যান্টিজেন পরিক্ষা করে এ ১৭০ জন করোনা পজেটিভ সনাক্ত হয়। সদর উপজেলায় ১০২ জন, পাংশাতে ২৪ জন, গোয়ালন্দে ২৩, কালুখালীতে ১ জন এবং বালিয়াকান্দিতে ২০ জন সহ ১০২ জন নতুন করোনা পজেটিভ সনাক্ত হয়।
শনিবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৩ শত ১৩ জনে। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ৬ শত ৮৭ জন। সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কেন্দ্র গুলোতে মোট ৩৫ জন করোনা রোগী ভর্তি থেকে চিকিৎসা গ্রহন করছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩ শত ২৯ জন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































