রাজবাড়ীর ২৭তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন আফরোজা পারভীন
- Update Time : ১০:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর ২৭ তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরোজা পারভীন। তিনি আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি রাজবাড়ীর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মোঃ মাহমুদুল হক তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
রাজবাড়ীর নতুন ডিসি আফরোজা পারভীন ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি রাজবাড়ী জেলার ২৭তম জেলা প্রশাসক এবং নারী জেলা প্রশাসকদের মধ্যে ৭ম।
উল্লেখ্য, গত ১লা এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পরিচালক (উপসচিব) আফরোজা পারভীনকে নিয়োগ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































