রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানের প্রথমদিনে ইলিশ বিক্রেতার জরিমানা –
- Update Time : ১০:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে ইলিশ মাছ বিক্রির দায়ে রাজবাড়ীতে এক ইলিশ বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় জব্দকৃত ১০ কেজি ইলিশ অালাদিপুরের একটি এতিমখানায় দেয়া হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার বেলগাছি বাজারে ইলিশ মাছ বিক্রির সময় ওই জেলেকে ১০ কেজি ইলিশসহ অাটকের ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
এ সময় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস বিভিন্ন বাজার ও নদীতে অভিযান পরিচালনা করেন। তবে জেলার পদ্মা নদীর অংশ ছিল জেলে শূন্য।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, সকালে জেলা প্রশাসনের সহযোগীতায় জেলার অংশের পদ্মা নদীসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ১০ কেজি ইলিশসহ এক ইলিশ বিক্রেতাকে অাটক করে ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ এতিমখানায় দেয়া হয়েছে। ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল হুদা। অভিযানের ২২ দিন বাজার ও নদীতে এ অভিযান অব্যাহত থাকবে ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































