মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় বালিয়াকান্দিতে ৩ জনকে জরিমানা –
- Update Time : ০৯:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ৫১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ও মাক্স পরার অপরাধে ৩ ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ও সোনাপুর বাজারে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আবু দারদা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাক্স না পড়ে বাজারে ঘোরাফেরা করায় এক পথচারীকে ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুজন ব্যবসায়ীকে ৭ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা বলেন, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা ও মাক্স না পড়ে বাজারে আসায় ৩জনকে জরিমানা করা হয়েছে। আমরা চাই নো মাক্স নো মুভমেন্ট বাস্তবায়ন। এলাকার মানুষকে সাথে নিয়েই বালিয়াকান্দি উপজেলাকে করোনা মুক্ত করতে। এ অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































