বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত
- Update Time : ১০:২৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩৬) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বনিবহ ইউনিয়নের বার্থা গ্রামের বাতেন মিয়ার ছেলে।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যার পর রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে ব্যাটারিচালিত অটোরিকশাটি হ্যান্ড ব্রেক টানা অক্ষত অবস্থায় দাঁড়িয়ে ছিল। । সড়কের ওপর গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।চালকের পকেটে অটোর চাবি ও একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকপার হচ্ছিলেন অজ্ঞাতনামা কোনো দ্রুতগতির গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































