খাবারের প্যাকেটে অগ্রিম তারিখ লিখে প্রাণ আরএফএলের প্রতারণা, জরিমানা সাড়ে ৩ লাখ –
- Update Time : ০৯:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
- / ৫৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
উৎপাদনের তারিখ অগ্রিম লিখে প্রতারণার অভিযোগে প্রাণ আরএফএল কোম্পানীর পাউরুটি’র সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে ৭ হাজার ৭ শত ৭৬ প্যাকেট পাউরুটি জব্দ করাও হয়েছে।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রাজবাড়ীর উপজেলার খানখানাপুর বাজার এলাকায় রয়েছে প্রাণ আরএফএল কোম্পানীর একটি ডিপো। যে ডিপো থেকে পুরো জেলায় প্রাণ আরএফএল কোম্পানীর পাউরুটি ও অলটাইম ফ্যামিলি কেক সরবরাহ করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই ডিপোতে গিয়ে দেখা যায়, প্রাণ আর এফ এল -এর অলটাইম ফ্যামিলি কেক এ উৎপাদন তারিখ দেয়া নেই এবং অলটাইম ব্রেড এ রয়েছে অগ্রিম উৎপাদন তারিখ। কেক এ উৎপাদন তারিখ না দেওয়ার অপরাধে ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং অলটাইম ব্রেড এ অগ্রিম উৎপাদন তারিখ দেওয়ার অপরাধে ভোক্তা ৪৩, ৪৪ ও ৪৫ ধারায় ৩ লাখ টাকা পৃথক ভাবে জরিমানা করা হয়। জরিমানার টাকা আগামী ৫ দিনের মধ্যে পরিশোধ করার জন্য ডিপো ম্যানেজার এসএস আজমল হোসাইনকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে জব্দকৃত ৭ হাজার ৭শত ৭৬ প্যাকেট পাউরুটি জেলা বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, একই দিন সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরধোপাখালী মকবুলের দোকানের মোড় এলাকায় আফজাল গুড় কারখানায় অবৈধ প্রক্রিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল রং, ফিটকিরি, হাইডোজ মিশিয়ে ভেজাল গুড় তৈরীর অপরাধে ৪২ ধারায় ১লাখ এবং ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় ১০ হাজার কেজি গুড় ধ্বংস করা হ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































