পাংশার কৃতি সন্তান প্রকৌশলী আবুল হোসেনের দাফন সম্পন্ন –
- Update Time : ০৪:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতি সন্তান, সহকারী শিক্ষা প্রকৌশলী আবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নিজ গ্রাম পাংশার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চি গ্রামের মসজিদের পাশে নিজস্ব কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে ধামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় শেষ নামাজে জানাজা হয়। সেখানে নিজ গ্রাম ছাড়াও পাংশায উপজেলা, রাজবাড়ী জেলা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে আশা তার সহকর্মীরা নামাজে জানাজায় অংশ নেন। এছাড়াও পাংশায় বিশিষ্ট ব্যক্তিগণ জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, বুধবার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইঞ্জিনিয়ার আবুল হোসেন। তিনি বেশ কিছু দিন ধরে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
আবুল হোসেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চি গ্রামের রমজান আলীর ছেলে। পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় আবুল হোসেন সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান ভবন রয়েছে। দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করা আবুল হোসেন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ব্যক্তিগতভাবে পরোপোকারী এই মানুষটি নিজ জেলাসহ বিভিন্ন অঞ্চলে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের বাইরেও নিজস্ব উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































