দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ৪৮টি লঞ্চ এবং ফেরিতে মানছে না স্বাস্থ্যবিধি –
- Update Time : ০৭:১৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সামাজিক দুরত্ব বজায় না রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে চলাচল রত ৪৮টি লঞ্চ এবং ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এমনি চিত্র লক্ষ করা গেছে। ফেরি ও লঞ্চে কোন প্রকার স্বাস্থ্যবিধি না মেনে শত শত যাত্রী গাদাগাদি হয়ে পারাপার হচ্ছে। এতে করে করোনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।
করোনা সংক্রমণ রোধে ঘাট এলাকায় নেই কোন সুরক্ষা সামগ্রী। সরকারি নিদেশর্না অনুযায়ী যাত্রীদের ফেরি বা লঞ্চে উঠার আগে মাস্ক পরা, হ্যান্ডস্যানেটাইজার বা জীবানুনাশক স্প্রে দিয়ে জীবানু মুক্ত করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।
ঘাট এলাকায় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন তৎপরতা দেখা যায় নি। এই রুটে ছোট-বড় মিলে ১৪ টি ফেরি এবং ৩৪ টি লঞ্চ চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































