দৌলতদিয়ার পদ্মায় জেলের জালে ৩০ কেজির বাঘাইড় –
- Update Time : ০১:২৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ৪৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আবারও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ।
আজ শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে মাছটি বিক্রি করেন হযরত আলী মন্ডল নামের এক জেলে। এ সময় মাছটি আড়ত থেকে ৯৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫শ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, ভোর রাতে দৌলতদিয়ার ৬নং ফেরি ঘাটের অদুরের পদ্মা নদীতে জাল ফেললে ৩০ কেজি ওজনের একটি বাগাইড় মাছটি ধরা পড়ে হযরত আলী মন্ডলের জালে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে বিক্রি করতে আনলে, সে সময় তিনি ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫শ টাকায় মাছটি কিনে নেন। সামন্য লাভে ১০৫০ বা ১০০০ টাকায় বিক্রি করবেন।
তিনি আরও জানান, বর্তমানে নদীর পানি কমছে, যার ফলে আবার বড় বড় মাছ ধরা পড়েছে। নদীর ছোট বড় বিভিন্ন ধরনের মাছ সব সময় তার কাছে পাওয়া যায়। যা ফোনে যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্নস্থানের বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































