দেশ সেরা বালিয়াকান্দির প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৮:১৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডেস্ক :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেশসেরা প্রধান শিক্ষক স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইসলামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীরমুক্তিযোদ্ধা ্গোলাম রহমান মিঞা।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মোল্লা, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বসির আহম্মদ মিনু, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মন্ডল, বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস খান টুটুল, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য কাজী শহিদুল ইসলাম সাঈদ, মোঃ মজিবুর রহমান ও দেশ সেরা প্রধান শিক্ষক ও স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
পরে তাকে সর্ম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় ইসলামপুর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































