তুলে নেয়া হলো সোনালী ও ইসলামী ব্যাংক রাজবাড়ীর প্রধান শাখার লকডাউন –
- Update Time : ১০:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা রোগি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীর সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের প্রধান দুটি শাখা লকডাউন ঘোষনা করা হয়েছিলো। তবে ওই ঘোষনা গত রবিবার তুলে নেয়া হয়েছে। যে কারণে আজ সোমবার পুরোদমে ব্যাংক দুটির কার্যক্রম পরিচালিত হয়েছে।
জানাগেছে, গত বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান এবং সদস্য সচিব ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হান্নান স্বাক্ষরিত পত্রে ওই ঘোষনা দেয়া হয়।
সদস্য সচিব ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হান্নান জানান, সোনালী ব্যাংক রাজবাড়ীর প্রধান শাখায় ৬ জন কর্মকর্তা-কর্মচারী এবং ইসলামী ব্যাংক রাজবাড়ীর প্রধান শাখায় ১১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারণে ওই দুটি শাখাকে লকডাউন ঘোষনা এবং ১৪ দিন এ দুটি শাখায় সম্পূর্ণ রুপে গ্রাহক সেবা বন্ধ থাকার ঘোষনা দেয়া হয়েছিলো। তবে আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় এবং গ্রাহক সুবিধার কথা চিন্তা করে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। যদিও তাদের স্বাস্থ্যবিধি মেনে তাদের আর্থিক লেনদেন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































