জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত-
- Update Time : ০৪:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০১৯
- / ৪৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’ স্লোগানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজবাড়ীতে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দীলিপ কুমার কর, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গোলাম মওলা, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, যুগ্ম-সম্পাদক দেবদাস চক্রবর্তী পলক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিয়াদত আলী টগর প্রমূখ।
সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ থেকে খেলোয়ারদের দুরে থাকার আহ্বান জানান অতিথিরা এবং খেলাধুলায় শরীর ও মণ ভালো থাকার পাশাপাশি ঠিকমত পড়াশুনা চালিয়ে যাওয়া এবং যুব সমাজকে সব ধরনের খেলায় মনোনিবেশের পরামর্শ দেন। এছাড়া রাজবাড়ী ক্রীড়াঙ্গনের খেলাধুলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয় সভায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































