চুয়াডাঙ্গায় স্বামীর পরকীয়ার বলি রাজবাড়ীর মেয়ে জয়া –
- Update Time : ০৮:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চুয়াডাঙ্গায় ফাল্গুনি সরকার জয়া (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত ৪ আগষ্ট সন্ধ্যায় রান্নাঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। জয়া ওই গ্রামের বাসুদেব বিশ্বাসের স্ত্রী এবং রাজবাড়ী পৌর এলাকার লক্ষ্মীকোল হরিসভা গ্রামের দুলাল কুমার সরকারের মেয়ে। জয়ার ৪ মাস বয়সী একটা কন্যা সন্তান রয়েছে।
জয়ার বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই বাসুদেব যৌতুকের দাবিতে জয়ার ওপর নির্যাতন চালাত। সম্প্রতি নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। এছাড়াও বাসুদেব বিশ্বাস এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাদের একান্তে থাকার দৃশ্য দেখে ফেলায় জয়াকে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচার দেয় বাসুদেবের পরিবার।
জয়ার মা আন্না সরকার বলেন, তার ২ মেয়ে জয়া বড়। তারা অতিদরিদ্র পরিবার। দুই বছর আগে রাজবাড়ী জেলা শহরের কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়া কালিন সময়ে জয়ার বিয়ে হয় মিষ্টি ব্যবসায়ী বাসুদেবের সাথে। বিয়ের সময় তারা বাসুদেবকে নগদ ৩০ হাজার টাকা এবং ৫ ভড়ি স্বর্ণালংকার প্রদান করেন। তবে বিয়ের বছর না ঘুরতেই আরো ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে। পরে বাধ্য হয়ে ধার দেনা করে তিনি ওই ৫০ হাজার টাকা প্রদান করেন। সামাপ্রতিক সময়ে বাসুদেব আবারও যৌতুক দাবী করে। টাকা এনে দিতে রাজি না হওয়ায় বাসুদেব জয়াকে বেপরোয়া নির্যাতন শুরু করে। এক পর্যায়ে গত ৪ আগষ্ট সন্ধ্যায় হত্যার পর জয়াকে রান্না ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।
তিনি আরো বলেন, তার স্বামী ৩ বছর পূর্বে জেলাশহরের শংকর মিষ্টান্ন ভান্ডারে কাজ করতো। তবে তার মানসিক সমস্যা শুরু হলে ওই কাজ বাদ দিয়ে বেকার অবস্থায় নিজবাড়ীতে অবস্থান করা শুরু করেন। ফলে সংসার চালানোই ছিলো তার কঠিন। ফলে তিনি জেলা শহরের বিনোদপুরের আরামবাগ চানাচুর ফ্যাক্টরীতে তিনি রোজ ২০০ টাকা বেতনে কাজ নেন। যেখানে নিজের সন্তান ও স্বামীকে নিয়ে সংসার চালানোই তার কঠিন ব্যাপার, সেখানে বাসুদেবের যৌতুকের টাকা মেটানো কোন ভাবেই সম্ভব ছিলো না। আর সে কারণে জীবন দিতে হলো জয়াকে। তিনি জয়ার হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































