করোনাকালে দুই বাল্য বিয়ের চেষ্টা: বালিয়াকান্দি ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ –
- Update Time : ১০:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ৫৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম থানা পুলিশ নিয়ে ওই বাড়ীতে হাজির হন। তিনি বয়স যাচাই করে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় বিয়ে বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার এস,এম, আসলাম বলেন, উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম থানা পুলিশ নিয়ে ওই বাড়ীতে হাজির হন। ওই কনে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে ২ বছর বাদ দিয়েছে। তার বয়স না হওয়ার কারণে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে অভিভাবকদের মুচলেকা নেন। বিয়েটি বন্ধ করে দেন।
বালিয়াকান্দিতে ইউএনওর হস্তক্ষেপে আরও এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম অভিযান চালিয়ে অস্টম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন।
শুক্রবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামে বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম থানা পুলিশ নিয়ে ওই বাড়ীতে হাজির হন। তিনি বয়স যাচাই করে প্রাপ্ত বয়স্ক না হওয়ায় বিয়ে বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামে অস্টম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীর বিয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে সবাই সটকে পড়ে। পরে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান ও ইউপি সদস্যের উপস্থিতিতে ওই ছাত্রীকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না বলে অঙ্গীকার নিয়ে তাদের জিম্মায় প্রদান করা হয়। এরআগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামে বাল্য বিয়ে বন্ধ করা হয়। তার বয়স না হওয়ার কারণে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে অভিভাবকদের মুচলেকা নেন। বিয়েটি বন্ধ করে দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































