ঐতিয্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ীতে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য’র লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে ডাঃ কামরুল হাসান লালী ও ডাঃ রেহানা ফাউন্ডেশনের উদ্দ্যোগ ও লাঠি খেলা উদযাপন কমিটির আহ্বায়ক আবুল কালামের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
লাঠি খেলায় জেলার ৫ টি উপজেলার ৬টি দল অংশ গ্রহন করে। খেলায় লাঠির সাহায্যে আত্মরক্ষার বিভিন্ন অঙ্গ ভঙ্গিসহ লাঠি খেলা প্রদর্শন করেন খেলোয়াড়রা। এতে বৃদ্ধ, যুবক, কিশোর ও শিশু খোলোয়াররা তাদের লাঠির খেলা দেখান।
খেলায় যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, মোস্তফা মেটাল ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সি, মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী প্রমূখ। খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দল ছাড়াও প্রতিটি দলকে পুরস্কৃত করা হয়। গ্রাম বাংলার হারানো এ লাঠি খেলা দেখতে শিশু, নারী-পুরুষসহ হাজারো মানুষের ঢল নামে রেলওয়ে মাঠে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































