এমপি কেরামত আলী ও মেয়ে চৈতির উদ্যোগে দৌলতদিয়ার যৌনকর্মীরা পাবেন আটা, তেল, আলু –
- Update Time : ১১:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এবং তার কন্যা কানিজ ফাতেমা চৈতির উদ্যোগে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা দৌলতদিয়ার যৌনকর্মীরা পাবেন খাদ্য সামগ্রী। তাদের মাঝে শনিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। জানা গেছে, ২ হাজার ৬ শত কেজি আটা, এক হাজার ৩ শত কেজি আলু এবং এক হাজার ৩ শত লিটার সয়াবিন তেল পল্লীর ১ হাজার ৩ শত জন যৌনকর্মীকে প্রদান করা হবে।
এমপি কাজী কেরামত আলী কন্যা কানিজ ফাতেমা চৈতি জানান, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে পতিতা পল্লী লকডাউন করা হয়েছে। যে কারণে সেখানকার যৌনকর্মীরা মানবেতর জীবন যাপন করছেন। আর সে কারণে তার বাবা ও তিনি ব্যক্তিগত উদ্যোগে যৌনকর্মীদের মুখে আহার তুলে দেবার চেষ্টা করছেন মাত্র। যৌনকর্মীরা জনপ্রতি ২ কেজি আটা, ১ কেজি আলু এবং এক লিটার সয়াবিন তেল পাবেন বলেও জানান চৈতি।
গোটা দেশজুড় যখন করোনা ভাইরাস প্রতিরোধে চলাচল সীমিত করা হয়েছে, তার অংশ হিসেবে রাজবাড়ীর দৌলতদিয়া পতীতা পল্লীও বন্ধ করে দেওয়া হয়। এ সময় কাজ না থাকায় বিপদে পরেছে পল্লীর নারীরা। তাদের জন্য খাদ্য সর্বরাহের এই উদ্যোগের প্রশংসা করেছেন জেলার সুশীল সমাজ। এভাবে সামর্থবান অন্যরাও যৌনকর্মীদের পাশে দাড়াবেন বলেও আশা করেন তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































