৮ ফেব্রুয়ারী কালুখালীতে আসছেন ভারতের ফুরফুরা দরবার শরীফের পীর ড.আল্লামা মেহরাব সিদ্দিকী –
- Update Time : ০৩:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৮ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা রাজবাড়ীর কালুখালীতে আয়োজিত পৃথক দু’টি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ভারতের হুগলীর ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব এবং লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের মেম্বার ড. আল্লামা মেহরাব সিদ্দিকী আল কোরাইশি।
এ দু’মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এ মাহফিল দু’টির প্রধান আয়োজক বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান ও কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ভারতের হুগলীর ফুরফুরা দরবার শরীফের আওলাদে রাসুল সৈয়দ মোঃ মইন উদ্দিন ওরফে কাওসার হুসাইনসহ স্থানীয় ওলামারা। মাহফিলের সার্বিক তত্ববধানে থাকবেন, জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খয়ের।
জানাগেছে, ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব ড. আল্লামা মেহরাব সিদ্দিকী আল কোরাইশি ওই দিন দুপুরে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের অবস্থিত বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খানের বাড়ীতে তার বাবা সুরত আলী খানের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং একই দিন বিকালে কালুখালী ষ্টেশন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন।
ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান এ দু’টি মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসুল্লীদের আগমন করার আহবান জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































