৫৫ শিশু শিক্ষার্থী’র মুখে হাঁসি ফোটালো কালের কণ্ঠ “শুভসংঘ” –
- Update Time : ০৫:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বছর শুরু’র পর চার মাস অতিক্রান্ত হলেও স্কুল ড্রেস তৈরী করতে পারেনি প্রত্যন্ত অঞ্চলের শিশু শিক্ষার্থীরা। হতদরিদ্র হওয়ায় ওই সব শিক্ষার্থীদের অভিভাবকরা শিশুদের তৈরী করে দিতে পারেননি পোশাক। এমস শিশুদের পাশে দাড়িয়েছে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের রাজবাড়ী জেলা শাখা। প্রায় এক মাসের প্রচেষ্টায় ওই সব শিক্ষার্থীদের জন্য তৈরী করা সম্ভব হয় নতুন স্কুল ড্রেস। যা আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ওই সব ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম।
আজ সকালে জেলা পুলিশের সহযোগিতায় দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা আয়োজনে সহস্রাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দার উপস্থিতিতে শিশুদের হাতে পোশাক তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট-ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস, মাদক বিরোধী সমাবেশও করা হয়। কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য হাসান ইমাম চৌধুরী, ট্রাফিক ইন্সেপেক্টর সৈয়দ নাজমুল হুদা, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার। বক্তৃতা করেন, কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, বরাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম, পাশ্ববর্তী পাঁচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলমগীর, ছোটভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, বরাট-ভাকলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, বরাট-ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।
এর আগে কোরআন তেলোয়াত করে, বরাট-ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন এবং গীতা পাঠ করে পঞ্চম শ্রেণীর ছাত্রী কণিকা রানী মৌ। আর প্রধান অতিথি পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানায় চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফারিয়া টুসি, বিশেষ অতিথিকে চতুর্থ শ্রেণীর ছাত্রী ময়না খাতুন ও শুভসংঘের সভাপতিকে পঞ্চম শ্রেণীর ছাত্রী আইরিন খাতুন ফুলেল শুভেচ্ছা জানায়।
বক্তারা বলেন, শুভসংঘ একটি পাঠক সংগঠন হলেও তারা জেলা শহর থেকে ১০ কিলো মিটার দুরের বরাট-ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মতো একটি প্রত্যন্ত অঞ্চলের স্কুলের শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। যে স্কুলের শিশু শ্রেণীর ৪২ জন এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে পড়–য়া আরো ১৩ জন ছাত্র-ছাত্রীর অত্যাবশ্যকিয় ব্যবহায্য স্কুল ড্রেস তৈরীই করতে পারেননি তাদের অভিভাবকরা। তাই তারা শুভসংঘকে অভিনন্দন জানান। সেই সাথে একই ভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের হতদরিদ্র শিক্ষার্থীদের জন্যও যদি এমন আয়োজন করা সম্ভব হয় তাও করার দাবী জানানো হয়।
প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম বলেন, শিশুদের মধ্যে ভাতৃত্ব বোধ, বাবা-মা ও শিক্ষকদের প্রতি ভালোবাসা জাগাতে হবে। ঝড়ে পড়া রোধ করতে হবে। প্রত্যন্ত অঞ্চল বলে পিছিয়ে থাকলে হবে না, সামনের দিকে এগিয়ে চলতে হবে। তিনি বলেন, বাবা ও মা ছাড়া কোন আপনজন নেই। এক মাত্র বাবা ও মা’ই চান সন্তানের মঙ্গল। ফলে মাদক সেবন, বাল্য বিবাহ, ইভটিজিং থেকে বিরত থাকতে হবে। মন দিয়ে পড়াশোনা করতে হবে।
আর পড়াশোনাই পারে একটি শিশুর ভবিষ্যত গড়ে দিতে। তাই পড়াশোনার বাইরে অন্য কিছু নয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































